Government JobsApplications closed

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ১০ পদে আবেদন।

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ১০ পদে আবেদন
বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ১০ পদে আবেদন

Job summary

Organisation
Bangladesh Energy and Power Research Council (BEPRC)
Vacancies
10 posts
Deadline
28 February 2026 Applications closed

View official notice

Always confirm dates and requirements in the official notice before applying.

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) শূন্য পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্বখাতভুক্ত ৪টি ক্যাটাগরির মোট ১০টি পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

পদের নাম ও যোগ্যতা

  • সহকারী প্রোগ্রামার (গ্রেড-৯) – ১ জন
  • বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা
  • যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/সিএসই/ইইই/আইসিটি বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ।

===================

  • হিসাবরক্ষণ কর্মকর্তা (গ্রেড-১০) – ১ জন
  • বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা
  • যোগ্যতা: বাণিজ্য/অর্থনীতি/ফিন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি।

=================

  • অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) – ৪ জন
  • যোগ্যতা: স্নাতক ডিগ্রি ও কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা।

==================

  • অফিস সহায়ক (গ্রেড-২০) – ৪ জন
  • যোগ্যতা: মাধ্যমিক (এসএসসি) পাস।

⚠️ শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা

১ জানুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, শারীরিক প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া

  • আগ্রহী প্রার্থীদের http://beprc.teletalk.com.bd
  • ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
  • আবেদন শুরু: ১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টা
  • শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ৫টা

আবেদন শেষে প্রাপ্ত User ID ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে।

আবেদন ফি

  • ১ ও ২ নম্বর পদ: ২২৩ টাকা
  • ৩ নম্বর পদ: ১১২ টাকা
  • ৪ নম্বর পদ: ৫৬ টাকা

বিস্তারিত জানতে ভিজিট করুন: http://beprc.teletalk.com.bd/beprc26/docs/NIYOG_ONE.pdf

Sources

JobsBD Desk Editorial team

The JobsBD Desk compiles and explains job circulars, recruitment notices and career news for readers in Bangladesh. Every circular we cover is checked against the issuing organisation's official notice, and each post links to its original source.

More from JobsBD Desk

Spotted an error? Tell the desk and we will correct it.